শিরোনাম
◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর গুলশান লেকে নৌকাডুবিতে তরুণীর মৃত্যু

মাজহারুল ইসলাম : [২] নৌকাডুবির ১৩ ঘণ্টা পর সেলিনা আক্তার (১৯) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে যাত্রীবাহী নৌকাটি গুলশান লেকে ডুবে যায়। ইত্তেফাক

[৩] ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে তল্লাশি চালিয়ে তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে রাত ১০টার দিকে লেকের পানিতে ওই তরুণীর লাশ ভেসে ওঠে। সেলিনা বনানীর একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ছিলেন। সকালে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। বাংলানিউজ২৪

[৪] ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে কড়াইল বস্তির পূর্ব পাশের ঘাট থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা গুলশান-১ ও ২ এর মাঝামাঝি ৩৩ নম্বর রোডের ঘাটে যাচ্ছিলো। লেকের মাঝামাঝি অংশে গেলে যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। ১৩ জন সাঁতরে পাড়ে উঠে এলেও সেলিনা আক্তার নিখোঁজ হন। নৌকাডুবির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঢাকা পোস্ট

[৫] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেকের পানিতে তল্লাশি চালানো হয়। কিন্তু নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। জাগোনিউজ

[৬] বনানী থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিনার লাশ লেকের পানিতে ভেসে ওঠে। এরপরই স্বজনরা তার মরদেহ সেখান থেকে তুলে আনে। সেলিনার বাবা মো. বাবুল কড়াইল বস্তির বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়