শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে সাংবাদিকেদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগর থানার নবাগত ওসি মো. আব্দুল খালেকের সঙ্গে জীবননগর প্রেস ক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. আব্দুল খালেক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি জীবননগর থানাকে অপরাধ মুক্ত রাখার শতভাগ চেষ্টা করবো। আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুলিশ সম্পর্কে সঠিক নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন। সেই লেখা যদি আমার বিপক্ষেও যায় তাতে আমার কোনো দুঃখ নাই। তিনি সেই সাথে জীবননগর থানার এরিয়ায় যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদের হুশিয়ার করে বলেন আজ এখন থেকে সঠিক ও ভাল হয়ে যান। আমার কাছে কোন অপরাধীর ছাড় নাই। আপনি যতবড় ক্ষমতাশালীই হোন না কেন।

[৪] মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর থানার ওসি তদন্ত মারুফ হোসেন, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন,সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম,নারায়ন ভৌমিক, আকিমুল ইসলাম,সালাউদ্দীন কাজল প্রমুখ।

[৫] এ সময় উপস্থিত ছিলেন-জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাংবাদিক জোয়াদ কামাল, মামুনউর রহমান, হুমায়ুন কবির,নুর আলম,জহিরুল ইসলাম,মাজেদুর রহমান লিটন,মিঠুন মাহমুদ,রিপন মুন্সী, তারেক, আব্দুল হাকিম,মুকুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়