শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইপিএলে অংশ নিতে ভোরে দেশ ছাড়ছেন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন চোটের সঙ্গে লড়ছেন তামিম ইকবাল। বিশ্রাম আর রিহ্যাব প্রক্রিয়া চলার কারণে একাধিক সিরিজে খেলতে পারেননি তিনি। খেলবেন না আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপেও। চোট কাটিয়ে ফেরার জন্য বর্তমানে স্কিল ট্রেনিং করছেন এই বাঁহাতি ওপেনার। এর মধ্যেই ডাক পেয়েছেন এভারেস্ট প্রিমিয়ার লিগ বা ইপিএলে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে শুক্রবার ভোরে নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তামিম। বিমান যোগে ঢাকা থেকে কাঠমাণ্ডু যেতে সর্বোচ্চ দেড় ঘণ্টার পথ। তবে করোনাভাইরাসের কারণে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কাতার হয়ে কাঠমাণ্ডু যেতে হচ্ছে তামিমকে। সেখানে গিয়ে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে।

ইপিএলের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে খেলবেন তামিম। যেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটারদের। আগামী শনিবার টুর্নামেন্ট শুরু হলেও তামিমদের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার।

বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়া চলছে তামিমের। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেললেও বাকি দুই ফরম্যাটে মাঠে নামতে পারেননি তিনি। টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরে আসেন। একই কারণে ঘরের মাঠে খেলতে পারেননি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান পাঁচ ম্যাচের দুটি টি-টোয়েন্টি সিরিজ।

দীর্ঘদিন কুড়ি ওভারের ফরম্যাটে মাঠে না নামায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপ পর পরেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ইপিএলে চোখ তামিমের।

  • সর্বশেষ