শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরণোত্তর দেহদান করলেন কবীর সুমন

নিউজ ডেস্ক: জীবনমুখী গানের খ্যাতিমান গায়ক কবীর সুমন মরণোত্তর দেহদান করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করা পত্রের ছবি ফেসবুকেও শেয়ার করেছেন কবীর সুমন।

ফেসবুক পোস্টে তার এমন কাজের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন।

গত জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কবীর সুমন। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চাতেও মেতে উঠছেন।

দুর্গা পূজাতে মুক্তি পেতে চলেছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি “হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী”। আলোচিত এই সিনেমার সংগীত পরিচালকের দায়িত্বে আছেন কবীর সুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়