শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ আটক ২

সুজন কৈরী : [২] রাজধানীর কোতয়ালীর ইসলামপুর রোডে বুধবার অভিযান চালিয়ে ২ হাজার ৭০১পিস বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন, ভুপেন শীল (৫৮) ও স্বপন কুমার শীল (৬২)।

[৩] তারা বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন সরকারি ওষুধ কালোবাজারী চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

[৪] বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ কালোবাজারীর মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন।

[৫] আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়