শিরোনাম
◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন জেলায় ৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, উপসর্গে স্কুলছাত্রীর মৃত্যু

মুরাদ হাসান :[২] জেলা প্রতিনিধি সোহেল হোসেন জানান, করোনা উপসর্গে সুবর্ণা ইসলাম রোদেলা নামে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে । বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

[৪] রোদেলা মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লা এবং শামসুন্নাহার জোস্নার মেয়ে।

[৬] চাঁদপুরের চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির ৩ শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হয়েছেন।

[৭] সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়।বুধবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর পর কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দেওয়া হয়।

[৮] ঠাকুরগাঁও সদরের বাহাদুরপাড়া সরকারি প্রাথমি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্ত পর পরই দুই শ্রেণির ক্লাস বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

[৯] বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারহানা পারভীন জানান, আক্রান্তদের মধ্যে দুই শিক্ষার্থী চতুর্থ শ্রেণির ও তিনজন পঞ্চম শ্রেণির । তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

[১০] গোপালগঞ্জ পৌরসভার ১০২নম্বর বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালীসা ইসলাম মঙ্গলবার করোনা পজিটিভ হয়।

[১১] উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরে আমরা ওই বিদ্যালয়টির দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন অাহমেদ

  • সর্বশেষ