শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর হাতিরঝিলে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত ‌

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর হাতিরঝিল মাই টিভির সামনে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মনির হোসেন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।তিনি পেশায় প্রাইভেটকার চালক।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় দিকে এ দুর্ঘটা ঘটেছে।

[৪] আহত অবস্থায় তাকে দুপুর সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

[৫] জানা গেছে, হাতিরঝিল মাই টিভির সামনে রাস্তায় বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বাইসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। মৃত ঘোষণা শুনে চালক হাসপাতাল থেকে মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়।

[৬] হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই আল-ইমরান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৭] মৃতের ছেলে মাজহারুল ইসলাম সিয়াম জানান, বাবা দুপুরে বাসা থেকে তার মালিকের বাসায় সাইকেল যোগে মগবাজার যাচ্ছিলেন পথে হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৮] মৃত মনির হোসেন, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার লাকামতা গ্রামের মৃত হাজিল উদ্দিনের ছেলে। বর্তমানে দক্ষিণ বাড্ডা পরিবারের সঙ্গে থাকতেন। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছেন। পেশায় তিনি ঝুমকার টেক্সটাইল কোম্পানির মালিকের প্রাইভেটকার চালক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়