শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বিরল প্রজাতির বাঘ উদ্ধার

রুবেল মজুমদার: [২] কুমিল্লার মুরাদনগরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গকুলনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, মেছো বাঘটিকে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে গকুলনগর গ্রামের মতিন মেম্বারের ছেলে আনিছ মিয়া বাঘের বাচ্চাটিকে তার হেফাজতে নিয়ে শিকলবন্দী করে রাখে। বাঘের বাচ্চাকে শিকলবন্দী করে রাখার খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক আবদুল হামিদের নেতৃত্বে একদল পুলিশ এসে আহত বাঘটিকে উদ্ধার করে।

[৪] এসআই হামিদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে আসি।

[৫] উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ইসরাত জেরিন বলেন, আহত মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

[৬] কুমিল্লা জেলা বন বিভাগের ফরেষ্টার ফজলে রাব্বী বলেন, মেছোবাঘ হিংস্র কোন প্রাণী নয়, এটি নিয়ে আতংকের কিছু নেই। আহত বাঘটিকে চিকিৎসা শেষে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ