শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ মাস পর ময়নাতদন্ত রির্পোট, গৃহবধূকে শ্বাসরোধে হত্যায় স্বামী শশুড় ও ভাসুর গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘির নিহত গৃহবধূ রুমি আক্তার (২০) এর হত্যার এগার মাস পর ময়নাতদন্ত রির্পোট পুলিশের হাতে গত ২২ সেপ্টেম্বর পৌঁছেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে রির্পোটে উল্লেখ করা হয়।

[৩] এ ঘটনায় আদমদীঘি থানায় নিহতের মা ছাতারবাড়ি গ্রামের আদরী বিবি বাদী হয়ে যৌতুকের জন্য মারপিট ও গর্ভপাত ঘটিয়ে হত্যা করার অভিযোগে স্বামী শশুড়সহ চারজনের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ নিহতের স্বামী আদমদীঘি উপজেলার ছাতারবাড়িয়া গ্রামের হাসান প্রামানিক (২২), স্বশুড় আমজাদ হোসেন (৫০) ও ভাসুর আনছার আলী (২৬)কে গ্রেপ্তার করেছে।

[৪] পুলিশ জানান, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাসান প্রামানিকের সাথে প্রায় দেড় বছর আগে একই গ্রামের এমদাদুল হক দুদুর মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শশুড় ও ভাসুরের সাথে পারিবারিক কলহ ছিল। কলহের কারনে নিহত রুমির স্বামী হাসান প্রামানিকের সাথে বিরোধ চলে।

[৫] গত ২০২০ সালের ৫ অক্টোবর সকালে গৃহবধু রুমি আক্তারের মরদেহ তার স্বামীর বাড়ির দ্বিতলা ঘরের একটি কক্ষ থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করে।

[৬] দীর্ঘ এগার মাস পর গত ২২ সেপ্টেম্বর পুলিশের নিকট ময়নাতদন্ত রির্পোট পৌঁছে। রির্পোটে গৃহবধূ রমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারি উপ-পরিদর্শক সোলায়মান আলী জানায়।

  • সর্বশেষ