শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্গো হ্যান্ডেলিং সেবার মান বাড়াতে বিজিএমইএর অনুরোধ

শরীফ শাওন: [২] বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) নেতারা জানান, কার্গো স্ক্যানিং প্রক্রিয়া গতিশীল করতে পর্যাপ্ত ইডিএস মেশিন স্থাপন জরুরি। প্রযুক্তিগত ত্রুটির কারণে স্ক্যানিং প্রক্রিয়া প্রায়ই বাধাগ্রস্ত হয় জানিয়ে, বিমান বন্দরের মেশিনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি জানান।

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান’র (কচি) নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

[৪] সমস্যা জানিয়ে বলেন, কার্গো ভিলেজে স্থান সংকুলান না হওয়ায় অনেক সময় পণ্য বিমান থেকে নামিয়ে খোলা জায়গায় রাখার ফলে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। এছাড়াও যথাস্থানে মার্কিং করে না রাখার কারনে পণ্য সহজে খুঁজে পাওয়া যায় না।

[৫] আলোচনায় নেতারা বিমান থেকে পণ্য নামানোর পর শিগগিরই গুদাম বা কেনোপির ভেতরে নিয়ে আসা এবং যথাস্থানে মার্কিং করে রাখার অনুরোধ জানান। আরো বলেন, অধিক পণ্য সংরক্ষণে গুদামের সংখ্যা বৃদ্ধি ও ক্যানোপি’তে সারিবদ্ধভাবে মাল রাখা প্রয়োজন। আেেলাচনায়, পণ্য চালান খুঁজে পেতে দেরি হলে ডেমারজ চার্জ আদায় না করার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়