শিরোনাম
◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরের প্রথমার্ধে সৌদি আরবের রফতানি বৃদ্ধি প্রায় ৮০ শতাংশ

রাশিদ রিয়াজ : সৌদি আরবের তেল বহির্ভুত রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে প্রতিবছর ১৭.৯ শতাংশ। সৌদি আরবের জেনারেল অথোরিটি ফর স্ট্যাটিসটিক্স বলছে তেল সহ মোট রফতানি আয় বৃদ্ধি প্রায় ৮০ শতাংশ হওয়ায় তেলের ওপর নির্ভরশীলতা হ্রাসে আরো বড় ধরনের পরিকল্পনা নিতে যাচ্ছে দেশটি। সৌদি আরব রফতানি করছে সবচেয়ে বেশি চীনে। এরপর দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, আমিরাত ও যুক্তরাষ্ট্রে সৌদি পণ্য রফতানি হচ্ছে বেশি। এ বছর প্রথম ৬ মাসে সৌদি আরবের রফতানি নিট বেড়েছে ৭৯.৬ শতাংশ। অর্থমূলে তা সাড়ে ২৪ বিলিয়ন ডলার। এ বছর প্রথম ৬ মাসে সৌদি আরবের তেল রফতানি বেড়েছে ১১২.১ শতাংশ বেশি। তেলবহির্ভুত রফতানি আয়ে সৌদি আরবের আয়ের পরিমান দাঁড়িয়েছে ১৭.৬ বিলিয়ন ডলার। রফতানি বাড়াতে সৌদি আরব আন্তর্জাতিক দরপত্র সার্ভিস চালু করেছে। তবে রফতানি আয়ে এখনো তেল উল্লেখযোগ্য অংশ দখল করে আছে। এ্যারাবিয়ান নিউজ

একই সঙ্গে সৌদি আরবের আমদানি উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে। গত বছর জুলাই মাসে ৪০.৩ বিলিয়ন সৌদি রিয়াল মূল্যের পণ্য আমদানি হলেও এবার তা একই সময়ে পৌঁছেছে ৪৫.৬ বিলিয়ন সৌদি রিয়ালে। চীন থেকে সর্বাধিক পণ্য আমদানি করেছে সৌদি আরব। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, আমিরাত, ভারত, জার্মানি ও জাপান। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি ও রফতানির সুযোগ দেওয়ায় এর পরিমান উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সৌদি এক্সপোর্ট ডেভলভমেন্ট অথোরিটি বলছে বিভিন্ন খাতে আমদানি রফতানিতে সৌদি কোম্পানির দক্ষতাও বেড়েছে। সৌদি ভিশন ২০৩০ অনুয়ায়ী তেলবহির্ভুত রফতানির পরিমান বর্তমানে ১৬ শতাংশ থেকে ৫০ শতাংশে নেওয়া হবে। গত বছরের চেয়ে এবার প্রধান প্রধান পণ্যের রফতানির পরিমান ডাবল ডিজিটে বৃদ্ধি পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়