শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারা লালন শাহ সেতুতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালন শাহ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

[৪] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৫] মৃত মোশাররফ হোসেন পাকশী রূপপুর আণবিক প্রকল্পের শ্রমিক ছিলেন। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।

[৬] ওসি মজিবুর রহমান জানান, মোশাররফ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। সেতুর ওপর ডিম বহনকারী নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়