শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বয়স্কদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিলো আমেরিকা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, যাদের বয়স ৬৫ অথবা তার থেকে বেশি কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা ফাইজার বায়োটেকের দুই ডোজ টিকা দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দিতে পারবে। স্পুটনিক নিউজ

[৩] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলির মতে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়স্করা আমেরিকার জনসংখ্যার ১৭ শতাংশ। আর তাদের কোভিডে মৃত্যুর ঝুঁকি ৭৭ শতাংশ। এনবিসি

[৪] সিডিসির বেশ কিছু আলাদা আলাদা প্যানেল মঙ্গল ও বুধবার আলোচনায় বসেছেন। এই প্যানেলের সিদ্ধান্তে উঠে আসবে কাদেরকে উচ্চ ঝুঁকিতে বলে বিবেচনা করা হচ্ছে এবং কাদের সম্মুখসারির কর্মী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

[৫] এফডিএ কমিশনার জানেট উডকক এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ডে কেয়ারের কর্মী, গ্রোসারির কর্মী এবং যারা গৃহহীন ও কারাবন্দী তাদের এই তালিকায় রাখা উচিত বলে এফডিএর চাওয়া।

[৬] বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের এক পার্শ্ববৈঠকে বিশ্বনেতাদের সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র দরিদ্র দেশগুলোকে ৫০ কোটি ভ্যাকসিন দিবে। সেই সঙ্গে আমরা সকল নাগরিককেই তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করছি। এর জন্য অবশ্য যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের অপেক্ষা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়