শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বিজ্ঞাপনের মডেল অপু

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন এই নায়িকা।

রাজধানীর হাতিরঝিলের প্রিয়াংকা শুটিং স্পটে বিজ্ঞাপনটি কাজ করছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু বিশ্বাস ছাড়াও এতে আরো মডেল হয়েছেন হেদায়েত উল্লাহ তুর্কী, রফিক মিন্টু, এরশাদ মন্ডল। সম্প্রতি অপু বিশ্বাস ‘ঈশা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন।

তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

 

এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়