শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে যুবককে মারধর করে হত্যা চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

রাসেল হোসেন: [২] ধামরাইয়ে জমি সংক্রান্ত জেরে দেশীয় অস্ত্রের আঘাতে মো. সাইদুর রহমান (৩১) নামের এক যুবককে মারধর করে মাথা ফাটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এঘটনায় দুপুরে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী যুবকের বড় ভাই জিয়াউর রহমান।

[৪] ভুক্তভোগী মোঃ সাইদুর রহমান ধামরাইয়ের কালামপুরের আব্দুর রবের ছেলে ও জিয়াউর রহমানের ছোটো ভাই।

[৫] অভিযুক্তরা হলো- ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের মৃত শামসুলের ছেলে মোঃ মামুন (৪০), জয় (৩০), মোঃ আনোয়ার হোসেন (৫৫), এরশাদ (৩৫), বাবুল (৪৫), তোতা (৩২), জনি (২২), তারেক (৩৫), অমিয় (২০) ও সাগর (৩০)।

[৬] অভিযোগ সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের পৈত্রিক সূত্রে পাওয়া ২০ শাতাংশ জমি রয়ে কালামপুরে। যে জমি গত ৭৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছে তারা। এ অবস্থায় সকালে হঠাৎ মামুন এই জমির মালিক দাবি করে বাকি অভিযুক্তদের নিয়ে দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে মাটি ফেলতে থাকে। বিষয়টি আমার ছোটোভাই সাইদুর রহমান বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দ্বারা মারধর করে হত্যার উদ্দেশ্য মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া ফরিদ উদ্দিন নামের এরেকজনকে লোহার রড দিয়ে পেটানো হয়। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

[৭] এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, আমি ডিউটিতে আছি। এখনো থানার দিকে যাইনি। অভিযোগ যদি আমার নামে এন্ট্রি হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়