শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসের ২২ সেপ্টম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ৬ হাজার ৯৬ জন

শাহীন খন্দকার: [২] মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার নতুন ২২৯ রোগীর ভর্তি । চলতি বছর (২২ সেপ্টম্বর ) পর্যন্ত সর্বমোট ১৬ হাজার ৪৫১ জন শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

[৩] বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২২৯ জন। এর মধ্যে ঢাকাতেই নতুন ১৭৬ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৫৩ জন।

[৪] এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সর্বমোট ১হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৯৯ জন রোগী ভর্তি রয়েছেন।

[৫] চলতি ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ৪৫১ জনের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৭৪ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যুর হয়েছে।

[৬] এছাড়া চলতি বছর মে মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্তের হার বাড়তে থাকে । মে মাসে শনাক্ত হয় ৪৩ জুনে ২৭২, জুলাইতে ২হাজার ২৮৬ জন আর আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন শনাক্ত হয়।

 

  • সর্বশেষ