শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

মো: মামুন: [২] পাওনা টাকাকে কেন্দ্র করে ভোলার দৌলতখানে মফিজুল ইসলাম (২৯) নামের এক যুবককে হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই শাহাজনসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

[৩] উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামের পেদা বাড়িতে মঙ্গলবার ঘটনা ঘটে। আহত মফিজুল ইসলাম বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৪] অভিযুক্তরা হলেন, তার আপন বড় ভাই মো. শাহাজান, বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন, ভাগিনা শামীম ও মিনাহাজ।

[৫] হাসপাতালে চিকিৎসারত মফিজুল ইসলাম বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। চাকরির সুবাধে বাড়িতে তেমন আসা হয়না। কয়েকমাস আগে তার ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের তদারকিতে ছিলেন বড় শাহাজান। সেই সুবাধে শাহাজান আমার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে আমি কিছুদিন সময় চাই। এতে সে রাজি হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে শাহাজানের টাকা এক মাস পরে দেয়া হবে বলে মিমাংশা হয়। এতে উভয় পক্ষ রাজি হয়।

[৬] তিনি আরও বলেন, ঘটনার দিন মঙ্গলবার বিকালে আমি বাজারে রওনা হই। এ সময় বড় ভাই শাহাজান আমাকে ডেকে নিয়ে নিজ বসতঘরের ভেতর অতর্কিত হামলা ও মারপিট শুরু করে। পরে বোন ফরিদা বেগম, ভাবী ইয়াছমিন বেগম, ভাগিনা শামীম ও মিনাজ তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করায়।

[৭] এ ঘটনায় তিনি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ দিকে অভিযুক্ত শাহাজান বলেন, আমি তাকে কোন হামলা ও মারধর করেনি। উল্টো ছোট ভাই মফিজুল ইসলাম আমাকে মারধর করে। তার মারধরে আমি আহত হই। শাহাজান বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

[৮] সংশ্লিষ্ট ইউপি সদস্য মিলন জানান, পাওনা টাকার বিষয়টি মিমাংশা করা হয়েছে। ঘটনার দিন মফিজুল ইসলামের ঘরে দু-জনের মধ্যে মারপিট হয়েছে। এতে দুজনেই আহত হয়। তারা ভোলা ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুজন সুস্থ হলে গ্রাম্যভাবে আমরা বিষয়টি মিমাংশা করে দিবো।

  • সর্বশেষ