শিরোনাম
◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়গঞ্জে বিরোধপূর্ণ জমিতে দুইগ্রুপের সংঘর্ষকালীন ছিনতাই হওয়া পুলিশের ওয়াকিটকি উদ্ধার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামে পারিবারিক জমি ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার সময় গত ২০ সেপ্টেম্বর দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে ছিনতাই হওয়া পুলিশের ওয়াকিটকি উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

[৩] রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ছিনতাই হওয়া ওয়াকিটকি বুধবার ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামের মোস্তফার বাড়ির সামনের রাস্তার পাশ থেকে লাল কাপড়ে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

[৪] সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, চর ব্রহ্মগাছা গ্রামের মগরব আলী মাষ্টার ও চাঁন্দুর মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিরোধ চলে আসছে, আদালতে মামলাধীন ওই জমির মালিকানা নিয়ে প্রায়ই তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। এদিন দুগ্ৰুপের সংঘর্ষ চলাকালীন বহিরাগতদের সহায়তায় পুলিশের উপর হামলা করে চান্দু বাহিনী।

[৫] রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের অভিযোগ পেয়ে এস আই শফিকুল ইসলাম, এ এস আই আল আমিন ও কনস্টেবল ঝন্টু সরকার ঘটনাস্থলে গেলে চাঁন্দু ও তাঁর ভাড়াটে সন্ত্রাসী বাহিনী পুলিশের উপর আকস্মিকভাবে আক্রমণ করে। এসময় এস আই শফিকুল ইসলাম ও এএসআই আলামিন মারাত্মকভাবে আহত হয়। এস আই শফিকুলের হেফাজতে থাকা ওয়াকিটকি ও এএস আই আলামিনের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এঘটনায় এস আই খোরশেদ আলম বাদি হয়ে ওইদিনই ২৫জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত ৪০/৪৫ জনের উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় ৪ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ