শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদীতে বিকল নৌযান, ৯৯৯ এ ফোন কলে ১৫ যাত্রী উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে কচা নদীতে বিকল নৌযান থেকে নারীসহ ১৫ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিজানুর রহমান নামের একজন ফোন করে জানান, নারীসহ ১৫জন যাত্রী একটি ইঞ্জিন চালিত নৌযানে পিরোজপুর সদর থেকে ভান্ডারিয়া যাচ্ছিলেন। পথে কচা নদীর ইন্দুরকানির খালগোয়া কালাইয়া ঘাটের কাছাকাছি তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। মাঝি অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। বর্তমানে তাদের নৌযানটি নদীতে ভাসমান অবস্থায় রয়েছে। কলার ৯৯৯ এর কাছে উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি ইন্দুরকানি থানায় জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানার একটি উদ্ধারকারী দল একটি ইঞ্জিন চালিত নৌযানে করে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে রওনা দেয়।

[৬] এরপর ইন্দুরকানি থানার এসআই শাহেদুজ্জামান ৯৯৯ কে ফোনে জানান, তারা বিকল নৌযানটিকে তাদের উদ্ধারকারী নৌযানের সাথে বেঁধে যাত্রীসহ বিকল নৌযানকে নিরাপদে ভান্ডারিয়া পৌঁছে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়