শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতেও আইপিএলে করোনার হানা, আক্রান্ত ক্রিকেটার নটরাজন

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পিছু ছাড়ছে না করোনাভাইরাস। সংযুক্ত আরব আমিরাতেও হানা দিলো এই প্রাণঘাতী ভাইরাস। সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি সিমার টি নটরাজনের পজিটিভ, তাকে দলের বাকি সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে তার ক্লোজ কন্টাক্টে যাওয়া আরও ছয় জনকে।

[৩] দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। করোনার ধাক্কা লাগলেও এই ম্যাচে তার প্রভাব পড়বে না বলে আইপিএল এক বিবৃতিতে জানায়।

[৪] ম্যাচ শুরু হতে পাঁচ ঘণ্টাও নেই, ঠিক তখন এমন দুঃসংবাদ দিলো আইপিএল। তারা জানায়, নটরাজনের কোনো উপসর্গ নেই। ক্লোজ কন্টাক্টের কারণে আইসোলেশনে যাওয়া ছয় জনের মধ্যে দুই জন ক্রিকেটার- অলরাউন্ডার বিজয় শঙ্কর ও নেট বোলার পেরিয়াসামি গণেশা। বাকি চার জন হায়দরাবাদের সাপোর্ট স্টাফ- বিজয় কুমার (টিম ম্যানেজার), শ্যাম সুন্দর (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভান্নান (চিকিৎসক) ও তুষার খেরকার (লজিস্টিকস ম্যানেজার)।

[৫] নটরাজনের পজিটিভ হওয়ার পর পর ক্লোজ কন্টাক্টে যাওয়া ছয় জনসহ হায়দরাবাদের সবার আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সবারই নেগেটিভ এসেছে। তাতে করে হায়দরাবাদ ও দিল্লির ম্যাচটি সূচি অনুযায়ী হতে কোনো বাধা নেই বলা হয়েছে বিবৃতিতে।

[৬] এর আগে গত ৪ মে করোনাভাইরাস হানা দেওয়ায় স্থগিত করা হয় আইপিএল। ভারত থেকে তা পরে সরিয়ে নেওয়া হয়েছে আমিরাতে। সেখানে দর্শক প্রবেশাধিকার থাকলেও খেলোয়াড় ও স্টাফদের সবাইকে রাখা হয়েছিল সুরক্ষিত বলয়ে, কিন্তু তিন ম্যাচেই তা ভেঙে গেল। এখন দেখার অপেক্ষা সংক্রমণটা তীব্র হবে নাকি তার আগেই থামিয়ে দেওয়া হবে সংক্রমণের চেইন। আইপিএল/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়