শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিন্ন ধর্মাবলম্বীর প্রেম, প্রেমিকার আত্মহত্যা, বন্ধুকে খুন করে প্রতিশোধ প্রেমিকের

মাসুদ আলম : [২] ফেনীর আলোচিত আল-আমিন হত্যাকাÐের ঘটনায় মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ডায়মন্ড চাননিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একটি প্রেমের সম্পর্ক থেকেই এই নির্মম হত্যাকাÐের সূত্রপাত।

[৩] বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে ফেনী পৌরসভার পশ্চিম বিজয়সিংহ লুদ্দারপাড় গ্রামে একটি টিনশেড কলোনিতে আল আমিন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে তার বন্ধু ডায়মন্ড চাননি। আল আমিন, তার বড় ভাই তোফাজ্জল হোসেন ও ডায়মন্ড চাননি ওই টিনশেড কলোনির একটি কক্ষে ভাড়া থাকতেন। তারা তিনজনই ফেনী শহর ও জেলার বিভিন্ন এলাকায় হরেক রকমের জিনিসপত্র বিক্রি করতেন। তিনজনেরই গ্রামের বাড়ি নওগাঁ।

[৪] তিনি আরও বলেন, ডায়মন্ডের সঙ্গে নিজ গ্রামের ভিন্ন ধর্মাবলম্বী কিশোরী পপি মন্ডলের প্রেমের সম্পর্ক ছিলো। ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কটি ভেঙে যায়। এর কিছুদিন পর পপি মন্ডল বিষপান করে আত্মহত্যা করে। পপির আত্মহত্যার পর ডায়মন্ড জানতে পারে আল আমিন ইচ্ছা করে সুকৌশলে ডায়মন্ডের ফোন ব্যবহার করে পপি মন্ডলকে বলেছে, ‘ডায়মন্ড তাকে ভালবাসে না।’ যার পরিপ্রেক্ষিতেই পপি আত্মহত্যা করে।

[৫] মুক্তাধর বলেন, ডায়মন্ড আরও জানতে পারে আল আমিন তার ৩ সহযোগী রুবেল মন্ডল, হাসিবুর রহমান, আবু বক্করকে নিয়ে মৃত্যুর কিছুদিন আগে পপির ঘরে ঢুকে তাকে যৌন নিপীড়ন করে। এরপর ডায়মন্ড আল আমিনকে হত্যার পরিকল্পনা করে। কিশোরীর মৃত্যু ডায়মন্ড মেনে নিতে পারছিলেন না। তার সারা হাতে সিগারেটের ছ্যাঁকার দাগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়