শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির জন্য আরও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে এখনও মানিয়ে নিতে পারেননি নিজেকে। নতুন ক্লাবে তিন ম্যাচ খেলে ফেললেও লিওনেল মেসিকে ঠিক পাওয়া যায়নি। আর গত সপ্তাহান্তে অলিম্পিক লিওঁর বিপক্ষে ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে অভিষেকে তো অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মাউরিসিও পোচেত্তিনো। পিএসজিতে সময়টা নিশ্চিতভাবে ভালো যাচ্ছে না তার। এর মধ্যে পেলেন আবার চোটে পড়ার দুঃসংবাদ।

লিওঁর বিপক্ষে লিগ ম্যাচে টিভি ক্যামেরায় ধরা পড়েছিল বারবার হাঁটুতে হাত দিচ্ছেন মেসি। আর মঙ্গলবার এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে তার হাঁটুর চোটের বিষয়টি। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, বাঁ হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে মেসের বিপক্ষে সামনের লিগ ম্যাচে তার খেলা নিয়ে জন্ম নিয়েছে সংশয়।

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘লিওঁর বিপক্ষে বাঁ হাঁটুতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। মঙ্গলবার সকালে এমআরআই রিপোর্টে তার হাড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।’

এই অবস্থায় মেসের বিপক্ষে সামনের ম্যাচে খুব সম্ভবত মেসিকে নিয়ে কোনও ঝুঁকিতে যাবে না পিএসজি। তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফরাসি ক্লাবটি।

এবারের গ্রীষ্মের দলবদলে আশৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলবদলে তার নতুন ক্লাবের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। যদিও মেসিকে স্বরূপে পাওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে কিংবা লিওঁর বিপক্ষে লিগ ম্যাচে শুরুর একাদশে থাকলেও এখনও গোল পাওয়া হয়নি তার। পিএসজিতে তার অভিষেক হয় রেসের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়