শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশিদের ওপর মালয়েশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিনহাজুল আবেদীন: [২] মহামারির কারণে বাংলাদেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। ডিবিসি টিভি

[৩] মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির সরকার বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ওইসব দেশের নাগরিকরা শর্তসাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। বাংলানিউজ ২৪

[৪] ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়ার প্রমাণপত্র থাকতে হবে। এ ছাড়া করোনার আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলের নেগেটিভ সনদ লাগবে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়