শিরোনাম
◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:২২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেক ডিজঅনারের অভিযোগে ইভ্যালির রাসেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: [২] চেক ডিজঅনারের অভিযোগে ইভ্যালি ডটকম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে।

[৩] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মোশাহেদুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। মোহাম্মদ রাসেল ঢাকা সাভারের কান্দি বালিয়ারপুর গ্রামের আলে আহম্মদদের ছেলে ও ধানমন্ডি ১৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ইভ্যালি ডটকম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর।

[৪] মামলার অভিযোগে জানা যায়, আসামি মোহাম্মদ রাসেল একজন প্রতারক। মামলার বাদী মোশাহেদুর রহমান তার কাছে ১ লাখ ৭৭ হাজার টাকা পেত। বারবার তাগাদ দেয়ার পর পাওনা পরিশোধের জন্য গত ১১ জুলাই আসামি ইভ্যালি কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাবের ১ লাখ ৭৭ হাজার টাকার একটি চেক দেন।

[৫] গত ২৫ জুলাই চেকটি মোশাহেদুর রহমান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চৌগাছা শাখায় জমা দেন। ইভ্যালি ডটকম লিমিটেডের হিসাব নাম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ২৭ জুলাই ডিজঅনার হয়। ১২ আগস্ট চেক ডিজঅনারের বিষয়টি ইভ্যালি ডটকম লিমিটেডকে উকিল নোটিশের মাধ্যমে জানানো হয়। উকিল নোটিশ রিসিভ করে পাওনা ১ লাখ ৭৭ হাজার টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

  • সর্বশেষ