শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জালাল আহমেদের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি: অর্থমন্ত্রী

মাহিন সরকার : [২] জাতীয় দলের সাবেক ক্রিকেটার, কোচ ও বিশিষ্ট ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকে স্তদ্ধ দেশের ক্রীড়াঙ্গন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক আইসিসি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

[৩] এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে জালাল আহমেদ চৌধুরীর অসামান্য অবদান রয়েছে। সত্তর ও আশির দশকের একজন ক্রিকেট খেলোয়াড়ের পাশাপাশি তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। তিনি শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট কোচই ছিলেন না, ছিলেন সফল ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, আম্পায়ার, ক্রীড়া সাংবাদিক ও স্বনামধন্য ক্রীড়া লেখক। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

[৪] শোকবার্তায় অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়