শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়লো ১৪ সিনেমা

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ সালের প্রতিযোগিতার জন্য এবার ১৪টি সিনেমা জমা পড়েছে। ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করে তথ্য মন্ত্রণালয়। এবার মোট ২৮টি বিভাগে জাতীয় পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক গণমাধ্যমে জানিয়েছেন, করোনার কারণে অন্যবারের তুলনায় কম সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্যও সিনেমার সংখ্যা কম। মাত্র ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।

এছাড়া সাতটি স্বল্পদৈর্ঘ্য ও ছয়টি প্রামাণ্যচিত্র জমা পড়েছে প্রতিযোগিতার জন্য।

১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার তালিকায় আছে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। এতে অভিনয় করেছেন শাকিব খান। এ নায়কের আরও একটি ছবি রয়েছে তালিকায়। সেটি হলো ‘শাহেনশাহ’। এছাড়া এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়াই করবে ঊনপঞ্চাশ বাতাস, গোর, বিশ্বসুন্দরী, একজন মহান নেতা, হলুদ বনি, গণ্ডি, রূপসা নদীর বাঁকে, আমার মা, চল যাই, জয়নগরের জমিদার, সুবর্ণরেখা ও হৃদয় জুড়ে সিনেমাগুলো।

সাতটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্যে আছে- কোথায় পাব তারে, আতর, সাদা গোলাপ, ফেরা, আড়ং, দ্য স্কায়ার্স ও আমার বাবার নাম। ছয়টি প্রামাণ্যচিত্রের মধ্যে আছে–স্বাধীনতার ডাকটিকিট, রথযাত্রার বাকি ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, বায়োগ্রাফি অব নজরুল, দ্য ফ্রন্ট পিয়ার্সম্যান ফজলুল হক ও নীলমুকুট।

বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৭৫ সাল থেকে ব্যক্তি এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। জাগো নিউজ, মানবজমিন অনলাইন

 

  • সর্বশেষ