শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবির ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে নতুন সভাপতি নিয়োগ

মুরতুজা হাসান: [২] ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের জৈষ্ঠ শিক্ষক ও সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা।

[৩] বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আগামী ৩ বছর তিনি সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। এর আগে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষক ও ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।

[৪] ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক সাহিদা আখতার। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতাউর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে তাকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৫] উল্লেখ্য, ২০১৮ সালে সাহিদা আখতার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। এছাড়া তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়