শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে ২-৩ দিনের মধ্যে আরটি-পিসিআর মেশিন বসবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

খালিদ আহমেদ : [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থানমন্ত্রী ইমরান আহমদ একই সঙ্গে জানিয়েছেন, র‌্যাপিড পিসিআর মেশিন বসাতে আরও দিন দশকের মতো লাগতে পারে।

[৩] মন্ত্রী বলেন, ‘২ থেকে ৩ দিনের মধ্যেই আরটি-পিসিআর মেশিন বসানো হবে। তবে র‌্যাপিড পিসিআর মেশিন আমাদের কাছে নেই। এটি বিদেশ থেকে আনতে হবে।

[৪] যাদের এসব মেশিন বসানোর অনুমতি দেওয়া হয়েছে, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে; এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে বলে জানান তিনি।

[৫] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

[৬] প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে পরিদর্শনে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

[৭] এর আগে শনিবার বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শন করেন মন্ত্রী ইমরান। সেদিন মন্ত্রী বলেছিলেন, বিমানবন্দরে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই ল্যাব স্থাপনসহ আরটি পিসিআর কার্যক্রম শুরু হবে।

[৮] ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মূলত, স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাব করা সাত প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

  • সর্বশেষ