শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দফা দাবিতে দেশজুড়ে চলছে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘট

ডেস্ক রিপোর্ট: ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলবে। বাংলানিউজ২৪

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি। আমাদের দাবি দাওয়া মেনে নিলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করব,’ যোগ করেন তিনি।

আর সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।

ট্রাক চালক আনোয়ার হোসেন বলেন, আমি তিন বছর হেলপারি (চালকের সহকারী) করেছি, ২৭ বছর ধরে গাড়ি চালাই। কিন্তু সরকারের কাছে আমি একজন অযোগ্য ড্রাইভার। আমরা গাড়ি চালিয়ে জীবন চালাই। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) সব সময় যাওয়া সম্ভব নয়। তাই কারো না কারো মাধ্যমে আমাদেরকে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। বিআরটিএতে দালাল ছাড়া আমাদের কোনো মূল্যই নেই।

কর্মবিরতির ফলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ছোট বড় সব ধরনের পণ্য পরিবহন থেকে বিরত রয়েছে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়