শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সফর বাতিল ঘোষণা করে পিসিবির কাছে দুঃখ প্রকাশ করলো ইংলিশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] অক্টোবরে পাকিস্তান সফর করছে না ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। সফরটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ পুরুষ ক্রিকেট দল ২০০৫ সালের পর পাকিস্তান সফর করেনি। আর নারী ক্রিকেট দল কখনোই পাকিস্তানে খেলতে যায়নি।

[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দিন সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায়’ সফর বাতিলের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর থেকেই ইংলিশদের পাকিস্তান সফর স্থগিত হওয়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) লিখেছে, আমরা জানি ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

[৪] করোনার কারণে এমনিতেই নানা সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়রা খেলে যাচ্ছে। এ অবস্থায় পাকিস্তান সফর ক্রিকেটারদের ওপর আরো মানসিক চাপ তৈরি করবে বলে মনে করছে ইংলিশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৩ ও ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। একই দিন দুই দেশের মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার কথা ছিল। এরপর দুই দেশের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা ছিল।

[৫] সফর বাতিল করে পিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে ইসিবি, আমরা বুঝতে পারছি এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি দুঃখিত। - ক্রিকইনফো

  • সর্বশেষ