শিরোনাম
◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র ভ্রমণে পূর্ণ টিকাগ্রহণকারীদের জন্য নভেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে যাচ্ছে

আখিরুজ্জামান সোহান: [২] মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার পর প্রায় দেড় বছর পর শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ টিকাগ্রহণকারীদের অর্থাৎ দুই ডোজ নেওয়া যে কোনো দেশের নাগরিক করোনার নেগেটিভ সনদ দেখিয়ে আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। করোনাভাইরাস মোকাবিলা বিষয়ক সমন্বয়কারী জেফরি জিয়েন্টস নিষেধাজ্ঞা শিথিলের এই ঘোষণা দিয়েছেন। বিবিসি

[৩] জেফরি জিয়েন্টস এই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে বলেছেন, বিদেশি নাগরিকদের টিকা নেওয়ার প্রমাণ ছাড়াও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হওয়ার আগের তিন দিনের মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার সনদও দেখাতে হবে। এছাড়া ঢোকার সময় তাদের কন্টাক্ট ট্রেস করা হবে।

[৪] তিনি আরও জানিয়েছেন, আমেরিকান নাগরিকদের যারা টিকা নেননি তাদেরও দেশে ফেরার একদিন আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার সনদ দেখাতে হবে এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আবার তাদের করোনা পরীক্ষা হবে। তবে দুই ডোজ টিকা নেওয়া মার্কিনিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

[৫] ২০২০ সালের মার্চে করোনার প্রকোপ শুরুর পর তৎকালীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। ওই ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলকে বাইডেনের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেননা উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের আবহে এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলো।

[৬] হোয়াইট হাউস থেকে ঘোষণা আসার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, ‘এটা ব্যবসা এবং বাণিজ্যের জন্য একটি দুর্দান্ত ব্যাপার। একইসঙ্গে এতে করে আটলান্টিকের উভয় পারের পরিবার এবং বন্ধুরা আবার একত্রিত হতে পারবেন।’

  • সর্বশেষ