শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে বয়লার বিস্ফোরণে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে মাদারীপুরের শিবচরের এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়ালেও তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জাগো নিউজ

রোববার (১৯ সেপ্টেম্বর) সৌদির আল কাসিম প্রদেশের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। সোহেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তার স্বজনরা জানান, সম্প্রতি সোহেলের কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাকে দেখতে সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল।

সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার বলেন, যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য পাঁচ দিন পরই দেশে আসার কথা ছিল। এয়ার টিকিটও কাটা ছিল। সরকারের কাছে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাই।

সৌদি আরব থেকে মো. শাহ আলম নামে সোহেলের এক পরিচিতজন বলেন, এ দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজন মারা গেছেন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে সোহেলের মরদেহ সেখানকার একটি হাসপাতালে রাখা আছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

  • সর্বশেষ