শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরাধ ঠেকাতে ইউনিয়নে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা

ইসমাইল হোসেন: [২] অপরাধ কর্মকান্ড ঠেকাতে ভেড়ামারা উপজেলার চাঁগ্রাম ইউনিয়নে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এমন নিজ উদ্যোগ নিয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।

[৩] ২০সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করেন।

[৪] তিনি বলেন, দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিলো, আমার ইউনিয়ন কে আমি সিসি ক্যামেরার মধ্যে আনবো। ডিজিটালের আওতায় আনতে পারলে চাঁদগ্রাম ইউনিয়নে চুরি ডাকাতি ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ড অনেক টাই কমে আসবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তার মোড়ে মোড়ে ফাইবার ক্যাবল দিয়ে অত্যাধুনিক উন্নতমানের সিসি ক্যামেরা ৪নং ওয়ার্ড থেকে বসানোর কার্যক্রম শুরু করেছি। বাকি ওয়ার্ড গুলোতে পর্যায় ক্রমে লাগানো হবে। আগামী এক সাপ্তাহের মধ্যে ৯টি ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানো সম্পন্ন হবে।

[৫] তখন ইউনিয়ন পরিষদে বসে থেকে সব কিচ্ছু দেখা যাবে এবং মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করা যাবে। সিসি ক্যামেরার আওতায় আনা হলেই এই ইউনিয়নের নানা অপরাধমুলক কর্মকান্ড থাকবে না বলে মনে করেন আত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।

[৬] ভেড়ামারা উপজেলা ৬ টি ইউনিয়নের মধ্যে এই সর্বপ্রথম চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগ নিয়ে আবদুল হাফিজ তপন চাঁদগ্রাম ইউনিয়নকে ডিজিটাল এবং মডেল ইউনিয়নে রূপান্তরিত করার ইচ্চা পূরণ হতে চলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়