শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপেক্ষিত জাতিসংঘের সাধারণ সভা, বিপর্যস্ত মানুষের পাশে স্প্যানিশ প্রধানমন্ত্রী

মাকসুদ রহমান: [২] স্পেনের ক্যানেরি দীপপুঞ্জের লা পালমায় ভয়াবহ আগ্নেয়গিরি ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজার বসিন্দাকে। পরিস্থিতি পর্যবেক্ষনে লা পালমায় পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিজ দেশের নাগরিকদের বিপদকে গুরুত্ব দিয়ে জাতিসংঘের সাধারন পরিষদের অধিবশনে যোগদান পিছিয়ে দিয়েছেন তিনি। আগ্নেয়গিরির ঘটানায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিবিসি

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢাল থেকে ছড়িয়ে পরা লাভায় বেশ কিছু ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জানান, আগ্নেয়গিরির উৎপত্তি স্থান পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী প্রেরন করা হয়েছে। এছাড়াও সেনা বাহিনী ও সাধারণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে নাগরিকদের রক্ষায়। তিনি আরও জানান সব কিছু পরিকল্পনা মতো চলছে, আগ্নেয়গিরিতে যাতে কোনো হাতহতের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এই অঞ্চলে বিগত পাঁচ দশকে আগ্নেয়গিরি ছড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম।

[৪] রোববার স্থানীয় সময় বিকাল তিনটা নাগাদ আগ্নেয়গিরি ছড়িয়ে পরে। লা পালমা স্পেনের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা । জোনাস পেরেজ নামক একজন ট্যুরিস্ট গাইড জানান, আগ্নেয়গিরির শুরুতে প্রচন্ড শব্দ হয় যা এক সাথে ২০টি জেট বিমানের সমান শব্দ করেছিলো। স্থানীয়ের মাঝে এটি শুরুতেই ভীতি জাগিয়ে তুলেছিলো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়