শিরোনাম
◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রশিদ খানের বয়স নিয়ে জিমি নিশামের ঠাট্টা

স্পোর্টস ডেস্ক : [২] ২৩ বছর বয়সী আফগান ক্রিকেটার রশিদ খান সময়ের অন্যতম সেরা বোলার এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সন্দেহ আছে তার বয়স নিয়ে। অনেক ক্রিকেট সমর্থকই মনে করেন, রশিদ বয়স লুকিয়েছেন।

[৩] বয়সভিত্তিক দলে সুবিধা আদায়ের জন্য অনেক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে খেলোয়াড়দের বয়স লুকোনোর অভিযোগ রয়েছে। রশিদের ক্ষেত্রে অভিযোগের তীরটা যেন একটু বেশিই তীক্ষণ। যুব দল থেকে রশিদ যখন জাতীয় দলে এলেন, তখনও অনেকদিন তার বয়স ছিল ১৯ এর আশেপাশে। তবে পারফরম্যান্স ছিল পরিণত।

[৪] রশিদের পারফরম্যান্স আর চেহারায় তাই পরিপক্বতার ছাপ দেখেন অনেকেই। সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনারকে নিয়ে রসিকতাও তাই কম হয় না। তবে এবার রশিদের বয়স নিয়ে রসিকতায় মাতলেন আরেক নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম।

[৫] সোমবার (২০ সেপ্টেম্বর) ২৩ বছর পূর্ণ করেছেন রশিদ। তার জন্মদিনে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো শুভেচ্ছা জানিয়েছে টুইটারে। সেখানে ম্যানশন করা হয়েছে রশিদের টুইটার আইডিটি, যার ইউজারনেমের সাথে আছে ১৯ সংখ্যাটি।

[৬] এমনকি রশিদের জন্মদিনে বানানো পোস্টারেও ইএসপিএনক্রিকইনফো ১৯ সংখ্যাটি রেখেছে। আর তা দেখে কৌতুকের উদ্রেক হল নিশামের। টুইটারে রসিকতা করে তিনি লিখেছেন, সংখ্যাটিকে ভেবেছিলেন ১০, তাই রশিদের বয়স দিন দিন কমছে এমনটি ভেবে নিয়েছিলেন।

[৭] নিশাম বলেন, প্রথমে আমি সংখ্যাটাকে পড়েছিলাম ১০, আর ভাবছিলাম- হ্যাঁ বয়স বোধহয় আরও কমছে।

[৮] রশিদকে নিয়ে নিশামের এই রসিকতা অবশ্য আফগান ভক্তরা সহজভাবে নেননি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়