শিরোনাম
◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার এক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুর ১টায় রূপপুর প্রকল্পে এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে মনিরুজ্জামান (৩২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। তাঁরা সকলে ‘টেস্ট রোসেম’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

[৪] ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নিহত মাধব ও মনিরুজ্জামান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রিঅ্যাক্টরের নিচে কাজ করার সময় আকস্মিকভাবে বড় লোহার টুকরো তাঁদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে শিফাত নামে একজন শ্রমিক গুরুতর আহত হন। পরে লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, ‘ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

[৬] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, ‘এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়