শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের পুষ্টি নিশ্চিত করতে দেয়া হবে আয়রণ ফলিক এসিড ট্যাবলেট

শরীফ শাওন: [২] সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের প্রতি সপ্তাহে ১টি করে ট্যাবলেট খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ উপজেলা বা থানার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে জানানো হয়েছে।

[৩] রোববার মাউশি কর্তৃপক্ষ জানায়, ২৮ সেপ্টেম্বরের মধ্যে তালিকাটি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা সিভিল সার্জন অফিস থেকে ট্যাবলেট সংগ্রহ করে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠালে তারা তালিকা অনুযায়ী প্রধান শিক্ষকদের কাছে তা বিতরণ করবেন।

[৪] পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষকদের ট্যবলেট সংরক্ষণের বিষয় জানিয়ে আরও বলা হয়, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) বিষয়টি তদারকি করবেন । ৪ অক্টোবর আঞ্চলিক পরিচালককে ট্যাবলেট সংগ্রহ ও বিতরণ সম্পর্কে লিখিত তথ্য প্রদান করবেন। সারাদেশের কিশোরকালীণ পুষ্টি কার্যক্রমের আওতায় এ কর্মযজ্ঞ চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়