শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বিদ্যুৎপৃষ্টে পিকআপ ভ্যান চালকের মৃত্যু

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী গ্রামে পিকআপ ভ্যান ওয়াশ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ফারুক মিয়া (২০) নামের এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী বাজারে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া বীর উজলী গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি নিজেই ঐ পিকআপের চালক ছিলেন।

[৪] এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ফারুক কাপাসিয়াসহ বিভিন্ন এলাকায় পিকআপ চালাতেন। সকালে তার পিকআপটি ওয়াশ করার জন্য একটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। সেখানে তিনি নিজেই ঐ সার্ভিসিং সেন্টারের মেশিনটি চালু করে পিকআপটি ওয়াশ করছিলেন। এসময় তার অসাবধানতা বশত ঐ মেশিনের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়