শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, হতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ

স্পোর্টস ডেস্ক : [২] দু’বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইডেনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। ভারতীয় বোর্ড সূত্রের খবর অনুযায়ী, ২১ নভেম্বর ইডেনে ম্যাচ দেওয়া হতে পারে। টি-২০ বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। তারই প্রাথমিক সূচি জানা গিয়েছে। শিগগিরই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। দুটো টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ হওয়ার কথা আছে। প্রথম টেস্ট লখনউ বা কানপুরে হবে। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে।

[৩] প্রথমে টি-২০ সিরিজ হবে। সেই সিরিজের শেষ ম্যাচ ইডেনে হওয়ার কথা। সম্ভবত ২৫ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কোহলি, রোহিতরা একটানা খেলছেন। টি-২০ বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সিরিজ। তারপর আবার দক্ষিণ আফ্রিকা সফর আছে। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই কয়েকজন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হতে পারে। আজকাল, সম্পাদনা : এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়