শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৭ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

[৩] আটককৃতরা হলো-মো. আজিম হোসেন প্রকাশ ইমন (২৭), মো. আরিফ হোসেন (৩০) ও মোহাম্মদ তারেক (২২)। ১৮ সেপ্টেম্বর (শনিবার) রাতে নগরীর বাকলিয়া ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

[৪] পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমানের কাছে আটককৃতদের একজন কল করে কোতোয়ালী থানার ওসি পরিচয় দিয়ে কারখানা চালানোর বিষয়ে আয়কর না দেওয়াসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করলে ঐ ব্যবসায়ী আসামিদের দেওয়া একটি নম্বরে দেড় হাজার টাকা পাঠান। পরদিন পুনরায় আসামিরা ফোন দিয়ে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করলে তিনি বিষয়টি টহল পুলিশকে অবহিত করেন।

[৫] বিষয়টি নিশ্চিত করে, ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কোতোয়ালী থানার ওসি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটককৃতদের ১৯ সেপ্টেম্বর (রোববার) কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ