শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘পরিচ্ছন্ন শহর, আমাদের দায়িত্ব’ শ্লোগানে কুলাউড়া পৌরসভায় সপ্তাহব্যপী কর্মসূচির উদ্বোধন

স্বপন দেব : [২] কুলাউড়া পৌরসভার উদ্যোগে “পরিচ্ছন্ন শহর, আমাদের দায়িত্ব” শ্লোগান নিয়ে ডেঙ্গু মশক নিধন ও সপ্তাহব্যপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

[৩] কুলাউড়াে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন।

[৪] সেসময় পৌর সচিব শরদিন্দু রায়, বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরগণ, স্কাউট্স সদস্যবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] সপ্তাহব্যপী অভিযানের উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ও স্কাউট্স সদস্যদের সমন্বয়ে সপ্তাহব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) এ কার্যক্রম চলবে। পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এজন্য শহর পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচি পরিচ্ছন্ন কুলাউড়া নগরী গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। এই কাজে দলমত নির্বিশেষে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়