শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে নিখোঁজের ২৬ দিন পর মিললো স্কুল শিক্ষকের মরদেহ

হারুন-অর-রশীদ: [২] জেলার পদ্মায় ট্রলার ডুবির ঘটনার ২৬ দিন পর নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৫ নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
পরে, জানাজানি হলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ।

[৪] এদিকে, ওই শিক্ষকের লাশ উদ্ধারের খবরে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আলমগীরের পরিবার ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

[৫] ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এ তথ্য নিশ্চিত করেন।

[৬] জানা যায়, শিক্ষক আলমগীর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।

[৭] প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত মাসের (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়