শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ম্যাচ জিতলেই ৩ হাজার ডলার পাবে বাংলাদেশ নারী ফুটবল দল

মাহিন সরকার : [২] রোববার (১৯ সেপ্টেম্বর) এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মিশন শুরু করছে বাংলাদেশ দল। উজবেকিস্তানে বিকেল চারটায় প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপের অন্য দল ইরান।

[৩] বাংলাদেশের দুই প্রতিপক্ষই অনেক শক্তিশালী ও অভিজ্ঞ। এশিয়ান পর্যায়ে এ দুটি দলের বিপক্ষে ভালো ফল করতে হলে সাবিনাদের খেলতে হবে নিজেদের সেরাটা।

[৪] দলকে উৎসাহ দিতে শনিবার উজবেকিস্তান গেছেন বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

[৫] সাবিনাদের সঙ্গে সাক্ষাৎ করে মাহফুজা আক্তার কিরণ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন ৩ হাজার ডলার পুরস্কার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা), ড্র করলে ১ হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা।

[৬] সাবিনাদের উদ্দেশ্যে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ড্রয়ের জন্য খেলব না, জয়ের জন্য খেলব। জয়ের জন্য পুরস্কারও পাবে তোমরা।

[৭] বাংলাদেশের মেয়েরা উজবেকিস্তান যাওয়ার আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি হেরে একটি ড্র করেছে। কোচ গোলাম রব্বানী ছোটন আশা করেছেন, তার দল উজবেকিস্তানে ভালো খেলা উপহার দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়