শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশিদের চাহিদা থাকলেও চলতি বছরে প্রবেশে নিষেধাজ্ঞা

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ার বিভিন্ন ধরনের কলকারখানায় বিদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা প্রতিরোধে বিধিনিষেধ থাকায় নতুন কোন বিদেশী কর্মীদের প্রবেশের অনুমতি দিবে না মালয়েশিয়া।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে সামগ্ৰিক বিযয়ে আলাপ শেষে এমনটি জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরী এম সারাভাবান। মানবসম্পদ মন্ত্রী বলেন, গৃহকর্মীসহ বিদেশি কর্মী আনার যে কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ঘোষণা করা হবে। আমি প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সিগুলিকে অনুরোধ করছি এবং পরামর্শ দিচ্ছি যেগুলি আমাদের দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্স দেওয়া হয়েছে আপনারা এমন কোনও বিবৃতি বা বিজ্ঞাপন দিবেন না যাতে সোর্স দেশ থেকে গৃহকর্মীসহ বিদেশী কর্মীদের প্রবেশের বিষয়ে নিয়োগকর্তাদের বিভ্রান্ত না করে।

[৪] তিনি আরো উল্লেখ করেছেন দেশে গৃহকর্মীদের সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার, তিনি আরও বলেন যে মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার গৃহকর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার জন্য ইন্দোনেশিয়ান সরকারের সাথে আলোচনা শেষ হয়েছে রয়েছে মে ২০১৬তে।

[৫] উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় ৯২ হাজার ৪শত ৮১ জন বিদেশি গৃহকর্মী কর্মরত রয়েছে। এছাড়াও নতুন করে ৩২ হাজার নতুন বিদেশী কর্মীদের চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে বিদেশীদের জন্য উন্মুক্ত হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়