শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের আখানগড় ইউনিয়নের ঝারগাঁও গ্রামে এক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে।

[৩] পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ১৮ সেপ্টেম্বর রাত ১০ টা ২০মিনিটে ২নং আখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাসান রেজা (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।

[৪] ঠাকুরগাঁও শহরে অবস্থান করা বড় ভাই ও লাবনী ফার্মেসীর স্বত্বাধিকারী ও আখানগর ইউনিয়ন আ'লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাতেন (৭৫) ছোট ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে শহর থেকে এম্বুলেন্স নিয়ে আসার পথিমধ্য দুরামারী নামক জায়গায় ছোট ভাইয়ের মুত্যুর সংবাদ শুনা মাত্র বড় ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১ টা২০ মিনিটে মারা যান। এক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।

[৫] মৃত দুই ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন, আখানগড় ইউনিয়ন আ'লীগের সভাপতি রোমান বাদশা, রুহিয়া থানা আ'লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়