শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপার ভাইস চেয়ারম্যান হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ

মাজহারুল ইসলাম : [২] ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক এ নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

[৩] রোববার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এছাড়া, বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

[৪] ২০১৭ সালের ৪ফেব্রুয়ারি ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) যোগ দেন শাফিন আহমেদ। দলটিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন শাফিন আহমেদ। পরে ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের জাপায় যোগ দেন শাফিন আহমেদ।

  • সর্বশেষ