শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে আগুন দিয়ে চার সন্তানসহ মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

জহিরুল ইসলাম: [২] লক্ষীপুরে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে চার সন্তানসহ মা মাহমুদা বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাতে পৌর শহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লক্ষীপুর শহরে অবস্থিত বাংলাদেশ মেডিকেলের মালিক নাদিম ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ চলে আসছে। এতে করে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঘটনার রাতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তার তিন ছেলে জুলহাস (১১), মুর্তজা (৮), আরমান (৪) ও মেয়ে পান্নাকে (৬) জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও বিষ পান করে।

[৪] এ সময় সবার মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাচ্চাদের চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ঘরের ভেতর থেকে আগুন দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ৪ শিশু সন্তানের মধ্যে পান্না জুস খাওয়ানোর কথা বললেও অন্যরা কিছুই বলতে পারছে না। আর তাদের মাও গণমাধ্যমে মুখ খুলছে না।

[৫] তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুলহক জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়