শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে আন্দোলনে কয়েক’শ ট্রাম্প সমর্থক

মাজহারুল ইসলাম : [২] শনিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে জড়ো হতে থাকেন কয়েকশ' আন্দোলনকারী। ব্যানার ও প্ল্যাকার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে নিয়ে বাইডেন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা। চলতি বছরের ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে নারকীয় হামলা মামলা প্রত্যাহারের দাবি জানান ওই বিক্ষোভকারীরা। সময়টিভি অনলাইন

[৩] অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। ৬ জানুয়ারির হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এদিন কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী।

[৪] গত ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে তাÐব চালানোর পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল ট্রাম্প সমর্থকরা। ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান ম্যাট ব্রেনারর্ডের এ সমাবেশের নেতৃত্ব দেন।

[৫] সহিংসতায় ঘটনায় আটক কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশের একপর্যায়ে বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তেমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

[৬] গত ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের উসকানিতে ক্যাপটিল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এ সময় নিজের জীবন বাজি রেখে ক্যাপিটল হিলের ভেতরে অবস্থান করা আইনপ্রণেতাদের জীবন রক্ষায় হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে তাদের আক্রমণের শিকার হন গোনেলসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বহু পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়