শিরোনাম
◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ◈ ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের কার শিক্ষা কতটুকু, সম্পদের পরিমাণ কত? যা জানোগেল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ পাকিস্তান ভ্রমনের ঘোষণা দিলেন ক্রিস গেইল

আখিরুজ্জামান সোহান: [২] শনিবার ১৮ আগস্ট টুইটারে হার্ড হিটার এই ক্যারিবীয় ব্যাটসম্যান বলেন, ‘আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, সঙ্গী হবেন কেউ?’

[৩] গেইলের হঠাৎ এমন ঘোষণার পর নানা গুন্জন শোনা যাচ্ছে নেট মাধ্যমে। বেশিরভাগ নেটিজেনদের ধারণা, সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আর এই ঘটনার প্রতিবাদ সরূপ বার্তাটি দিয়েছেন ক্রিস গেইল।

[৪] তবে কি সত্যিই, রবিবার গেইল আসছেন পাকিস্তানে? তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা।

[৫] উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) অভিযোগ, কিউইরা একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনো পাকিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনি। এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পিসিবির কর্তাব্যক্তিরা।

[৬] এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। কিউইদের বিপক্ষে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৮ সেপ্টেম্বর) ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়