শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: সব সরকারই বাংলাদেশকে সিঙ্গাপুর- মালয়েশিয়া বানাতে চায়, তবে...

জাকির তালুকদার: সব সরকারই বাংলাদেশকে সিঙ্গাপুর-মালয়েশিয়া বানাতে চায়। কিছু দালাল-কোঠা, রাস্তাঘাটও বানায়। কোনো সরকারই চায় না বিরোধী দল রাস্তায় থাকুক, সরকারকে ডিস্টার্ব করুক। এই এক জায়গাতে লি কুয়ান উ বা মাহাথিরের সঙ্গে আমাদের সরকারের দারুণ মিল। মাহাথির বা লি কুয়ান উ তাদের বিরোধীদের রাস্তায় নামতেই দেননি। আমাদের সরকারও একই কাজ করে। একটু বেশিই করে। ৩২ ধারা বানিয়ে লেখক-সাংবাদিকদের কলমকে বন্ধ্যাকরণ প্রজেক্টের অধীনে নিয়ে আসে। তফাৎ কোথায়? মাহাথির, লি কুয়ান একনায়কত্ব চালালেও দেশের কোনো নাগরিক গুম হয়নি, সরকারি কোনো অফিসে কাজের জন্য গেলে কোনো ঘুষ দিতে হয়নি।

নাগরিকদের ইচ্ছামতো হেনস্থা করতে পারেনি পুলিশ। ঠিকাদারের পাওনা পাওয়ার জন্য ইঞ্জিনিয়ার-আমলা-কেরানি-নেতাদের কমিশন দিতে হয়নি। তাই কাজের মাণ ভালো হয়েছে। সেখানকার ব্যবসায়ী-আমলা-এমপি-মন্ত্রীরা বিদেশে সেকেন্ড হোম বানায়নি, বিদেশে টাকা পাচার করেনি। সেখানে শিক্ষাব্যবস্থায় এতো অরাজকতা কল্পনাও করা যায়নি। এসএসসি পাশের পর মার্কসিট বা সার্টিফিকেট তোলার জন্য যে দেশের সদ্য তরুণকে ঘুষ দিতে বাধ্য করা হয়, সেই দেশের নেতাদের মুখে, উচ্চপদস্থ কর্তাদের মুখে নৈতিকতার কথা শুনে ছাত্র-তরুণরা তাচ্ছিল্যের হাসি হাসবে, এটাই স্বাভাবিক। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ